মৌলভীবাজার জেলা জমিয়তের উলামা সম্মেলন ও কাউন্সিল

সভাপতি জামিল,সম্পাদক মাহতাব

মৌলভীবাজার জেলা জমিয়তের উলামা সম্মেলন ও কাউন্সিল

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৫/১০/২০২৬ ১৭:৩৬:০৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উলামা সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) মৌলভীবাজার প্রেসক্লাবে অনুষ্ঠিত এ অধিবেশনে মাওলানা শায়খ জামিল আহমদ আনসারীকে সভাপতি, মাওলানা মাহতাব উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং মাওলানা আব্দুল জব্বারকে সাংগঠনিক সম্পাদক করে ৩ বৎসরের জন্য ৫৯ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়।

মাওলানা আব্দুর রহমানের সঞ্চালনায় এবং মাওলানা শায়খ জামিল আহমদ আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে জেলার উলামায়ে কেরাম ও সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের অধীনে মৌলভীবাজার জেলা জমিয়তের সাংগঠনিক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করা হয়। নবগঠিত কমিটি জেলার তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ, দায়িত্বশীলদের মধ্যে সমন্বয় জোরদার এবং দ্বীনি ও সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad