এরপরও ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: রোনালদো

এরপরও ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই: রোনালদো

প্রথম ডেস্ক

১২/১০/২০২৬ ১৭:৪২:০২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ক্যারিয়ারে এক হাজার গোলের মাইলফলক ছোঁয়ার স্বপ্ন দেখেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে সেই লক্ষ্য পূরণ নিয়ে অতিরিক্ত চাপ নিতে চান না পর্তুগিজ মহাতারকা। তার মতে, এক হাজার গোল করতে না পারলেও ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় তিনিই। একই সঙ্গে নিজের পারফরম্যান্স ও গোলের রেকর্ড যথাযথ স্বীকৃতি পাচ্ছে না বলেও আক্ষেপ করেছেন আল নাসরের এই ফরোয়ার্ড।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর বক্তব্যের কিছু অংশ প্রকাশ করেছে দ্য অ্যাথলেটিক। সেখানে নিজের পারফরম্যান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘মানুষ আমার পারফরম্যান্সের মান ও গোলগুলোকে প্রাপ্য কৃতিত্ব দেয় না।’

পরিসংখ্যানের হিসাবে অবশ্য হাজার গোলের মাইলফলকের বেশ কাছেই রয়েছেন রোনালদো। ক্লাব ও পর্তুগাল জাতীয় দলের হয়ে পেশাদার ক্যারিয়ারে ১ হাজার ৩৩৭ ম্যাচে তার গোলসংখ্যা ৯৮০।

এক হাজার গোলের মাইলফলক নিয়ে প্রশ্ন করা হলে রোনালদো জানান, ‘বিষয়গুলো স্বাভাবিকভাবেই ঘটতে হবে। আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, এরপরও ইতিহাসের সেরা খেলোয়াড় আমিই—ব্যস, এটাই শেষ কথা।’

তবে এর অর্থ এই নয় যে হাজার গোলের স্বপ্ন থেকে সরে এসেছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী তারকা। বরং এই লক্ষ্য অর্জনের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি।

রোনালদো বলেন, ‘পরিসংখ্যানই সব বলে দেয়। আমি যদি ওই সংখ্যায়, অর্থাৎ এক হাজার গোলে পৌঁছাতে পারি, তাহলে সেটা হবে অসাধারণ কিছু। এটি এমন একটি লক্ষ্য, যেটি অর্জনের জন্য আমি কাজ করছি। তবে দীর্ঘমেয়াদি বিষয় নিয়ে আমি ভাবি না।’

ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়েও এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান না পর্তুগিজ তারকা। ফুটবল থেকে কবে বিদায় নেবেন, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।

রোনালদোর বলেন, ‘আগামীকাল কী হবে, তা আমি জানি না। হয়তো একদিন ঘুম থেকে উঠে দেখব, আমার আর প্রেরণা নেই, আর খেলতে চাই না। সত্যি বলতে, কী ঘটতে পারে, তা আমি জানি না।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad