শ্রীমঙ্গলে এসআইকে ফোন করে থানা উড়িয়ে দেওয়ার হুমকি যুবদল নেতার

শ্রীমঙ্গলে এসআইকে ফোন করে থানা উড়িয়ে দেওয়ার হুমকি যুবদল নেতার

নিজস্ব প্রতিনিধি, শ্রীমঙ্গল

১২/১০/২০২৬ ১৭:০৩:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার এসআই সরাফত আলীকে মোবাইল ফোনে থানা উড়িয়ে দেওয়া এবং দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় সিন্দুরখান ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য দেলওয়ার হোসেনের বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁদের কথোপকথনের একটি অডিও ক্লিপ প্রকাশিত হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা নাগরিক পরিষদের সমন্বয়ক মোসাব্বির আল মাসুদ জানান, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তারের সঙ্গে এই হুমকির সম্পর্ক রয়েছে। ১১৩ জন মাদক কারবারির তালিকা করা হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি জানান।

দেলওয়ার হোসেন স্বীকার করেছেন যে থানা উড়িয়ে দেওয়ার কথা বলা তাঁর ঠিক হয়নি। তিনি দাবি করেন, 'মারুফ' নামের নির্দোষ এক ব্যক্তিকে এসআই মারধর করায় তিনি রাগের মাথায় ফোন দিয়েছিলেন।

দেলওয়ারের দাবি অনুযায়ী, ইউপি চেয়ারম্যান ইয়াসির আরাফাত রবিনসহ অন্যান্যদের উপস্থিতিতে বিষয়টি থানায় ওসি সাহেবের মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে।

সিন্দুরখান ইউপি চেয়ারম্যান বিষয়টির সত্যতা জানালেও বেসরকারিভাবে তৈরি করা মাদক কারবারির তালিকা নিয়ে প্রশ্ন তোলেন।

এসআই সরাফত আলীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি সম্পর্কে খোজঁখবর নেওয়া হচ্ছে।

শাহিন আহমেদ/ নীরব চাকলাদার / প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad