শাল্লা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন: সভাপতি দিলোয়ার, সম্পাদক সন্দীপন

শাল্লা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন: সভাপতি দিলোয়ার, সম্পাদক সন্দীপন

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

১১/১০/২০২৬ ২২:১০:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের শাল্লা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে দিলোয়ার হোসেন দিলুকে সভাপতি এবং সন্দীপন তালুকদার সুজনকে সাধারণ সম্পাদক মনোনীত করে ২১ সদস্যবিশিষ্ট এই কমিটি গঠন করা হয়।

রবিবার (১১ অক্টোবর) দুপুরে শাল্লা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সস্থ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সাধারণ সভায় এ নতুন কমিটি ঘোষণা করা হয়। প্রবীণ সাংবাদিক জেসি বিশ্বাসের সভাপতিত্বে এবং শান্ত কুমার তালুকদারের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

নবগঠিত কমিটির সভাপতি দিলুয়ার হোসেন দিলু ‘দৈনিক যায়যায়দিন’ ও ‘অভিযান টিভি’র জেলা প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক সন্দীপন তালুকদার সুজন ‘দৈনিক কালের কণ্ঠ’ (মাল্টিমিডিয়া) এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

সাধারণ সভায় সভাপতির বক্তব্যে প্রবীণ সাংবাদিক জেসি বিশ্বাস বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই সাংবাদিক সমাজকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই; আমরা সবাই এক প্ল্যাটফর্মে এসে শাল্লা উপজেলার সকল সাংবাদিকদের কল্যাণে কাজ করে যাব। আশা করি, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে নবগঠিত কমিটি দেশ ও জাতির সেবায় নিজেদের নিবেদিত রাখবে।

এদিকে নতুন কমিটি গঠন করায় সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পুরো কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করে বলেন, দিলুয়ার হোসেন ও সন্দীপন তালুকদার সুজনের বলিষ্ঠ নেতৃত্বে শাল্লা উপজেলা প্রেসক্লাব আগের চেয়ে অনেক বেশি সুসংগঠিত ও শক্তিশালী হবে। নবগঠিত কমিটির নেতৃবৃন্দ তাঁদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালন করে সংগঠনের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন বলে সবাই প্রত্যাশা করেন।

নবগঠিত কমিটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রবীণ সাংবাদিক জেসি বিশ্বাস যতীন, ‘দৈনিক সুনামগঞ্জের খবর’-এর স্টাফ রিপোর্টার পিসি দাস (পীযূষ), ‘শাল্লার খবর’-এর সম্পাদক বাদল দাস এবং ‘দৈনিক বিজয়ের কণ্ঠ’-এর সুনামগঞ্জ জেলা প্রতিনিধি তৌফিকুর রহমান তাহের।

নিশিকান্ত সরকার/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad