কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

কোম্পানীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১১/১০/২০২৬ ২১:৪৩:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

​সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় 'ফ্যামিলি কার্ড' কার্যক্রম জোরদারে মাঠপর্যায়ে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।

​আজ রোববার (১১ অক্টোবর) দুপুর ২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে উপজেলার ৪ নম্বর ইছাকলস ও ৬ নম্বর দক্ষিণ রণিখাই ইউনিয়নের মোট ১৫ জন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার এ প্রশিক্ষণে অংশ নিচ্ছেন।

​প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পলাশ তালুকদার, সহকারী কমিশনার (ভূমি), কোম্পানীগঞ্জ উপজেলা ​হাজী আব্দুল মন্নান মনাফ, ভারপ্রাপ্ত সভাপতি, উপজেলা বিএনপি ​শওকত আলী বাবুল, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি ​আলী আকবর, সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপি ​দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবেই কোম্পানীগঞ্জে এ প্রশিক্ষণ ডায়েরির আয়োজন করা হয়েছে। ফ্যামিলি কার্ডের আওতায় মাঠপর্যায়ে নিখুঁত ও সঠিকভাবে তথ্য সংগ্রহে সংশ্লিষ্ট কর্মীদের দক্ষ করে তোলা এবং পুরো প্রক্রিয়ার স্পষ্ট ধারণা দেওয়াই এ প্রশিক্ষণের মূল লক্ষ্য।

সোহেল রানা/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad