ছাতকে এসআরবি-৯ এর অভিযানে অভিযানে সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার
সুনামগঞ্জের ছাতকে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়নের (এসআরবি-৯) অভিযানে একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বেতুরা মির্জাপুর গ্রামে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে এসআরবি।
এসআরবির তথ্যমতে, গ্রামের আব্দুর রুফ সন্টুর ছেলে আবদাল মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা বলে উল্লেখ করেছে বাহিনীটি। অভিযানের সময় এসআরবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যান।
পরে বাড়িতে তল্লাশি চালিয়ে বাঁশঝাড়ের ভেতর থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তবে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা যায়নি।
এসআরবি আরও জানায়, আবদাল মিয়া জুলাই-আগস্টের ঘটনায় সিলেট কোতোয়ালি থানায় দায়ের করা মামলা নম্বর ৪৩৩/২৪-এর চার্জশিটভুক্ত আসামি। এ ছাড়া জুলাই-আগস্ট-সংক্রান্ত আরেকটি মামলার ০৬/৪০৫ নম্বর এজাহারেও তার নাম রয়েছে।
সুজন তালুকদার / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: