পশ্চিমবঙ্গে পরিবেশবান্ধব দুর্গাপূজা করলেই পাবেন ১ লক্ষ টাকা

পশ্চিমবঙ্গে পরিবেশবান্ধব দুর্গাপূজা করলেই পাবেন ১ লক্ষ টাকা

প্রথম ডেস্ক

১২/১০/২০২৬ ১৭:০৪:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ভারতে দুর্গাপূজাকে আরও পরিবেশবান্ধব করে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখা পূজা কমিটিগুলোকে দেওয়া হবে আর্থিক পুরস্কার।

এ লক্ষ্যে চালু করা হচ্ছে ‘গ্রিন দুর্গাপূজা এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ বা ‘সবুজ দুর্গাপূজা উৎকর্ষ সম্মান’। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

এই উদ্যোগের আওতায় রাজ্য পর্যায়ে নির্বাচিত সেরা পূজা কমিটিকে দেওয়া হবে ১ লাখ টাকা। দ্বিতীয় স্থান অধিকারী কমিটি পাবে ৮০ হাজার টাকা এবং তৃতীয় স্থান অধিকারী কমিটির জন্য থাকছে ৫০ হাজার টাকা।

শুধু রাজ্য পর্যায়েই নয়, জেলাভিত্তিক সেরা পূজা কমিটিগুলোকেও পুরস্কৃত করা হবে। প্রতিটি জেলা থেকে নির্বাচিত শ্রেষ্ঠ পূজা কমিটিকে দেওয়া হবে ২৫ হাজার টাকা।রাজ্য সরকারের এই উদ্যোগে মূলত চারটি বিভাগে পূজা কমিটিগুলোকে পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।

পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার এবং পরিবেশ সংরক্ষণে বিশেষ উদ্যোগের জন্য দেওয়া হবে ‘শ্রেষ্ঠ গ্রিন দুর্গাপূজা’ সম্মান। পূজামণ্ডপ ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা এবং সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনার জন্য থাকবে ‘শ্রেষ্ঠ পরিচ্ছন্ন ও বর্জ্য স্মার্ট পূজা’ বিভাগ।

এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে উল্লেখযোগ্য উদ্যোগের জন্য ‘শ্রেষ্ঠ সচেতনতা উদ্যোগ’ বিভাগে পুরস্কার দেওয়া হবে।পূজাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তাদের যুক্ত করার স্বীকৃতি হিসেবে থাকবে ‘কমিউনিটি এনগেজমেন্ট অ্যাওয়ার্ড’।কীভাবে আবেদন করবে পূজা কমিটিগুলো?

এই সম্মানের জন্য আবেদন করতে পূজা কমিটিগুলোর সুবিধার্থে চালু করা হচ্ছে বিশেষ ‘গ্রিন দুর্গাপূজা ইভ্যালুয়েশন অ্যাপ’। পাশাপাশি, ‘স্বচ্ছ অ্যাপ’-এর মাধ্যমেও আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।

অগ্নিমিত্রা পালের দেওয়া তথ্য অনুযায়ী, ইতিমধ্যে প্রায় দুই হাজার পূজা কমিটি এই পুরস্কারের জন্য আবেদন করেছে। আবেদনকারী কমিটিগুলোর পরিবেশবান্ধব উদ্যোগ ও অন্যান্য কার্যক্রম যাচাই করতে বিশেষজ্ঞদের নিয়ে একটি মূল্যায়ন কমিটি গঠন করা হবে। তাদের মূল্যায়নের ভিত্তিতেই নির্বাচিত হবে পুরস্কারপ্রাপ্ত পূজা কমিটিগুলো।

পুরস্কার দেওয়ার পাশাপাশি দুর্গাপূজাকে কেন্দ্র করে পরিবেশ সচেতনতা বাড়ানোরও পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। এ উদ্দেশ্যে বিভিন্ন পূজামণ্ডপে বিশেষ স্টল তৈরি করে দর্শনার্থীদের মধ্যে চারা গাছ বিতরণের জন্য পূজা কমিটিগুলোকে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন অগ্নিমিত্রা পাল।

পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার, পরিচ্ছন্নতা বজায় রাখা, বর্জ্য ব্যবস্থাপনা এবং সামাজিক সচেতনতা তৈরির মতো বিভিন্ন ক্ষেত্রে পূজা কমিটিগুলোর উদ্যোগকে স্বীকৃতি দেওয়াই এই সম্মানের মূল লক্ষ্য।

উৎসবের আয়োজনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়াও এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad