যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না ট্রাম্প: রেজাই

যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না ট্রাম্প: রেজাই

প্রথম ডেস্ক

১২/১০/২০২৬ ১২:১৭:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন মন্তব্য করেছেন ইরানের নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজাই। যুদ্ধের অবসান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে তেহরানের দেওয়া সাতটি শর্তের কয়েকটি ওয়াশিংটন মেনে নিয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া এখনো যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন এই ইরানি কর্মকর্তা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম  টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে রেজাই বলেন, পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে দুই দেশের মধ্যে যেসব বিষয়ে অস্পষ্টতা রয়েছে, সেগুলোর সমাধান করতে হবে। আলোচনার সময় বারবার মার্কিন হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, ইরান আর আগের কূটনৈতিক পদ্ধতিতে ফিরে যাবে না।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে রেজাই অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভুল পরামর্শে প্রভাবিত হয়ে যুক্তরাষ্ট্র যুদ্ধে জড়িয়ে পড়েছে। তাঁর ভাষায়, এই সংঘাত ‘মানব ইতিহাসের সবচেয়ে নির্বোধ যুদ্ধগুলোর একটি’।

নৌবাহিনী মোতায়েন করেও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দিতে ব্যর্থ হয়ে ওয়াশিংটন এখন চোরাচালানের আশ্রয় নিচ্ছে বলেও অভিযোগ করেন রেজাই। তবে এ অভিযোগের পক্ষে বিস্তারিত তথ্য দেননি তিনি।

রেজাই বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় থাকবে এবং যুদ্ধের অবসান নিয়ে আলোচনায় তেহরান তার নির্ধারিত শর্তগুলো থেকে সরে আসবে না। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিছু শর্ত মেনে নেওয়া হলেও অন্য বিষয়গুলো এখনো অস্পষ্ট রয়ে গেছে।

এর আগে হরমুজ প্রণালি পুনরায় চালু করা এবং আলোচনায় ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে সাতটি শর্ত দিয়েছিল ইরান। তেহরানের বক্তব্য, এসব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হবে না। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ। এ পথ দিয়ে যুদ্ধের আগে বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হতো। প্রণালিটি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধ আন্তর্জাতিক জ্বালানি বাজার এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad