নতুন মাইলফলক স্পর্শ করলেন লিটন

নতুন মাইলফলক স্পর্শ করলেন লিটন

প্রথম ডেস্ক

১২/১০/২০২৬ ১৪:২২:০৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৯ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশি ব্যাটার লিটন দাস। আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় ইনিংসে প্রয়োজনীয় রান করে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। বাংলাদেশের পঞ্চম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার রানের ক্লাবে প্রবেশ করলেন লিটন।

ম্যাচটি খেলতে নামার আগে তিন সংস্করণ মিলিয়ে লিটনের রান ছিল ৮ হাজার ৯২৯। প্রথম ইনিংসে ৫৩ রান করার পর দ্বিতীয় ইনিংসে মাইলফলক থেকে তার প্রয়োজন ছিল মাত্র ১৮ রান।

চতুর্থ দিনের খেলা শুরু করেছিলেন আগের দিনের ৫ রান নিয়ে। এরপর ইনিংসের ৭৬তম ওভারের শেষ বলে জিয়া উর রহমানের বলে এক রান নিয়ে ৯ হাজার রানের সীমা পেরিয়ে যান বাংলাদেশের এই উইকেটকিপার-ব্যাটার।

লিটনের আগে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৯ হাজার বা তার বেশি রান করেছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ের সময় দুবার আউট হওয়ার সুযোগ দিয়েছিলেন লিটন। তবে দুইবারই ক্যাচ ছাড়ায় বেঁচে যান তিনি। কায়েস আহমেদের বলে ব্যক্তিগত ১৪ রানে প্রথমবার জীবন পান এই ব্যাটার। স্লিপে তার ক্যাচ নিতে পারেননি কামাল।

পরে ২৬ রানে আবারও ক্যাচ তুলে দেন লিটন। এবার বোলার কায়েস নিজেই ক্যাচটি ধরতে ব্যর্থ হন। ওই সময় চোটের ব্যথায় তাকে কাতরাতেও দেখা যায়।

সুযোগ কাজে লাগিয়ে ইনিংস এগিয়ে নেন লিটন। ৬১ বলে টানা দ্বিতীয় ইনিংসে অর্ধশতক পূর্ণ করেন তিনি। বাউন্ডারি মারার সুযোগ পেলেই আক্রমণাত্মক ব্যাটিং করেছেন ডানহাতি এই ব্যাটার।

পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad