জবিতে শনিবারও গরুভোজের আয়োজন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) গরুভোজের আয়োজন করা হয়েছে। এবারের আয়োজন করছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের বিশ্ববিদ্যালয় শাখা।
শনিবার (১৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে গরু জবাই করা হবে। বিকেল সাড়ে ৩টায় কেন্দ্রীয় মসজিদের সামনে বিতরণ করা হবে গরুর মাংসের তেহারি। এ ছাড়া সন্ধ্যার পর ক্যাম্পাসে কাওয়ালী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আয়োজকেরা জানান, গরুর মাংসের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্য খাসির মাংসের ব্যবস্থাও করার চেষ্টা চলছে। খাসি পাওয়া না গেলে তাদের জন্য খাসির কাচ্চির ব্যবস্থা করা হবে।
কর্মসূচিতে অংশ নিতে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৪০ টাকা করে নিবন্ধন ফি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে ৮০ হাজার টাকায় একটি গরু কেনা হয়েছে। পাশাপাশি খাসি কেনার প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছেন আয়োজকেরা।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ওবায়দুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আমরা জবি ক্যাম্পাসে সবার মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনার প্রতিবাদে আগামীকাল গরু জবাই করে ভোজের ব্যবস্থা করব। অন্য ধর্মের ভাইদের জন্যও খাসির ব্যবস্থা করার চেষ্টা করছি। খাসি না পাওয়া গেলে তাঁদের জন্য খাসির কাচ্চির ব্যবস্থা করা হবে।
রত্না বাউরী/প্রসি-২৬
মন্তব্য করুন: