সিকৃবি সংলগ্ন এলাকায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

সিকৃবি সংলগ্ন এলাকায় ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

প্রথম ডেস্ক

১১/১০/২০২৬ ১০:৩১:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) সংলগ্ন যুব উন্নয়ন কেন্দ্র এলাকা থেকে প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকার অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে শারীরিক পরিস্থিতি পরীক্ষা-নিরীক্ষা শেষে সাপটিকে নিরাপদ আশ্রয়ে ফরেস্ট এলাকার ইকো পার্কে অবমুক্ত করা হয়।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিকৃবির প্রাণিকল্যাণ ও বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রাধিকার’-এর একটি উদ্ধারকারী দল সাপটি উদ্ধার করে।

স্থানবাসীদের সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর যুব উন্নয়ন কেন্দ্র এলাকার পেছনের একটি ঝোপঝাড়ের কাছ থেকে অজগরটিকে রাস্তা পার হওয়ার চেষ্টা করতে দেখেন স্থানীয় কতিপয় তরুণ। তাৎক্ষণিকভাবে তারা বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন প্রাধিকারকে বিষয়টি অবহিত করেন। খবর পাওয়া মাত্রই প্রাধিকারের স্বেচ্ছাসেবী উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় বিশাল আকারের সাপটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় জালে আবদ্ধ করে।

উদ্ধারকারী দল ও প্রাধিকার সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া অজগরটি অবিষাক্ত ‘বার্মিজ পাইথন’ প্রজাতির এবং এর দৈর্ঘ্য প্রায় ১২ ফুট। সাপটির শরীরে কোনো ধরনের আঘাত না থাকায় এবং সম্পূর্ণ সুস্থ থাকায় রাতেই বন বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় এটিকে টিলা গড় ইকো পার্কের গহিন বনে অবমুক্ত করা হয়।

স্থানীয় বাসিন্দারা বন্যপ্রাণীটিকে পিটিয়ে না মেরে এমন সুশৃঙ্খল ও যত্নশীল উপায়ে উদ্ধারের পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। এদিকে প্রাধিকারের পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে বার্তা দেওয়া হয়েছে যে, লোকালয়ে কোনো অজগর বা অন্য বন্যপ্রাণী চোখে পড়লে আতঙ্কিত না হয়ে কিংবা আঘাত না করে দ্রুত বন বিভাগ বা বিশেষজ্ঞ কোনো উদ্ধারকারী সংস্থাকে সংবাদ দেওয়ার জন্য।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad