মৌলভীবাজারে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

মৌলভীবাজারে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১১/১০/২০২৬ ১০:২৫:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলার পর্যটন জনপদ শ্রীমঙ্গলে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ২৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ হোসনা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, গত শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি বিশেষ দল উপজেলার রেলওয়ে স্টেশন সংলগ্ন পাওয়ার হাউস (লালঘর) এলাকায় আকস্মিক অভিযান চালায়। ওই সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে হোসনা বেগমকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেহ ও সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২৯ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযান পরিচালনাকারী শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব চৌধুরী গণমাধ্যমকে জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। শ্রীমঙ্গল থানাধীন এলাকাকে পুরোপুরি মাদকমুক্ত রাখতে পুলিশের এই ধরনের কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা কর্তৃপক্ষ।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad