কমলগঞ্জে ২২ বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

কমলগঞ্জে ২২ বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

১০/১০/২০২৬ ১৪:১২:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে ২২ বোতল ভারতীয় মদসহ মো. দেলোয়ার হোসেন (২০) ও সাইদুল মিয়া (২১) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (৯ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের পরানধর এলাকা থেকে স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটক দেলোয়ার হোসেন ও সাইদুল মিয়া উভয়েই কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের মানগাঁও গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় ও সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল পরানধর এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় জনতা ও পুলিশের যৌথ প্রচেষ্টায় ওই দুই যুবককে আটক করা হয় এবং তাদের কাছ থেকে ২২ বোতল ভারতীয় অবৈধ মদ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad