সুনামগঞ্জে ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণানুষ্টান ও শোভা যাত্রা

সুনামগঞ্জে ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণানুষ্টান ও শোভা যাত্রা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৭/১০/২০২৬ ১৬:০৪:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের  পৃষ্টপোষকতায় ও সুনামগঞ্জ  জেলা প্রশাসনের আয়োজনে এবংষ সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর ব্যবস্থাপনায় লালন সাই এর ১৩৬ তম তিরোধান দিবস উপলক্ষে লালন স্মরণানুষ্টান ও শোভা যাত্রা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর ) বেলা ১২ টায় সুনামগঞ্জ জেলা শিল্প কলা একাডেমীর হাসন রাজা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শাকিলা রহমানের সভাপতিত্বে ও জেলা শিল্প কলা একাডেমীর কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মতিউর রহমান খান। বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন সাবেক অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, লেখক ও গবেষক সুভাষ উদ্দিন, সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব  সভাপতি লতিফুর রহমান রাজু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারী কলেজের প্রভাষক ইনার উদ্দিন ফাহিম।  

বক্তারা বলেন লোক গানের সম্রাট লালন সাই একজন মাবতাবাদী মানুষ ছিলেন।  তিনি মানবতার কথা বলে গেছেন।  তিনি সাম্যের গান গেয়েছেন। তার মাঝে জাত পাতের কোন ভেদাভেদ ছিল না । তার গান এখনও দেশ বিদেশের বড় বড় মানুষ গবেষণা করেন। পরে এক শোভা যাত্রা জেলা শিল্প কলা একাডেমী থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শিল্প কলায় এসে শেষ হয়।

লতিফুর রহমান রাজু/রত্না বাউরী/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad