‘তুই হয় জিলাপি খা নইলে মুড়ি খা’
সময়ের তুমুল আলোচিত অভিনেত্রী কেয়া পায়েল। বৈচিত্র্যময় অভিনয়ের মাধ্যমে ইতোমধ্যেই বেশ চর্চিত এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে ভাইরাল হয় অভিনেত্রীর একটি ভিডিও ক্লিপ। যেখানে পাগলবেশে দেখা যায় কেয়া পায়েলকে। তাছাড়া বর্তমানে সবচেয়ে বেশি আলোচনায় আছেন নির্মাতা মোস্তফা কামাল রাজ পরিচালিত 'এটা আমাদেরই গল্প' ধারাবাহিকে। মেহেরিন চরিত্রে সাজানো গোছানো এবং বুদ্ধিদীপ্ত অভিনয়ে ভক্তদের প্রশংসায় পঞ্চমুখ তিনি।
সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেত্রীর আরও একটি ভিডিও ক্লিপ। ক্যামেরায় হাসিমাখা মুখে ধরা দেন তিনি। চলছে মুসলিম সম্প্রদায়ের পবিত্রতম মাস মাহে রমাদান। এই উপলক্ষ্যে শোবিজের অভিনেত্রীদের দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতায়। ওই ভিডিওতে ইফতারির মিষ্টি মধুর এক অভিজ্ঞতার কথা বর্ননা করেছেন কেয়া পায়েল। ভিডিও সূত্রে জানা যায় ইফতারিতে তিনি মুড়ির সাথে জিলাপি পছন্দ করেন না।
ভাইরাল হওয়া ভিডিওতে তিনি বলেন, "মুড়ির সাথে জিলাপি কেন। মুড়ির সঙ্গে যদি কেউ জিলাপি দেয় তাহলে শেষ। আমার আর খাওয়া হয়না। আজকেও যেমন আমাকে দিচ্ছিল। জিজ্ঞেস করলাম জিলাপি দিছেন, বলে হ্যাঁ আপু দিছি। বললাম তাহলে আর খাওয়া হলো না।"
এসময় অভিনেত্রী হাস্যোজ্জ্বল ভঙ্গিতে বলেন, "এটা কেন দেয় রে ভাই। তুই হয় জিলাপি খা, নইলে মুড়ি খাইলে মুড়ি খা। যেকোন একটা।"
অভিনেত্রীর এমন কথায় বেশ আনন্দ পেয়েছেন নেটিজেনরা। ভিডিওর কমেন্টে কেউ কেউ একমত পোষণ করছেন আবার কেউ ভিন্নমত। আজরিনা শারমিন লিখেছেন, মুড়িতে জিলাপি কেন প্রশাসন জবাব চাই। আবার কেউ মজার ছলে লিখেছেন, এক দুই তিন চার, জিলাপি তুই মুড়ি ছাড়। আবার আরেকজন লিখেছেন, মুড়ি খাবেন জিলাপি খাবেন না, তা হবে না তা হবে না।
তাহির আহমদ
মন্তব্য করুন: