বিয়ের প্রলোভন দেখিয়ে হেনস্তা : কণ্ঠশিল্পী নোবেল গ্রেপ্তার
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেলকে গ্রেপ্তার করেছে ডেমরা থানা পুলিশ।
সোমবার দুপুর ১২:৩০ টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নোবেলের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা এবং আপত্তিকর ছবি তোলার চেষ্টা করার অভিযোগে মামলা দায়ের ছিল। আদালতের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডেমরা থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান জানান, “নোবেলের বিরুদ্ধে আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বর্তমানে থানায় হেফাজতে রয়েছেন। আগামীকাল আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সতর্কতা জারি করা হয়েছে এবং পুলিশ জানিয়েছে, অভিযোগ প্রমাণিত হলে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: