‘মুখ ও মুখোশ’-এর কালজয়ী কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই
Led Bottom Ad

‘মুখ ও মুখোশ’-এর কালজয়ী কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই

প্রথম ডেস্ক

২৭/০৩/২০২৬ ২১:৫৩:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর প্রখ্যাত কণ্ঠশিল্পী এবং একুশে পদকপ্রাপ্ত গুণীজন মাহবুবা রহমান ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় ঢাকার ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন সংগীতশিল্পী রুমানা ইসলাম।

১৯৩৫ সালে চট্টগ্রামে জন্মগ্রহণকারী এই কিংবদন্তি শিল্পী মাত্র ১২ বছর বয়সে ‘অল ইন্ডিয়া রেডিও’র ঢাকা কেন্দ্র থেকে সংগীতযাত্রা শুরু করেছিলেন এবং পরবর্তীতে ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রে সমর দাসের সুরে ‘মনের বনে দোলা লাগে’ গানটি গেয়ে দেশজুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন।

পঞ্চাশ ও সত্তরের দশকের রেডিও ও চলচ্চিত্রের জনপ্রিয় এই শিল্পী ‘জাগো হুয়া সাভেরা’, ‘আসিয়া’, ‘এ দেশ তোমার আমার’, ‘নবাব সিরাজউদ্দৌলা’ এবং ‘সাত ভাই চম্পা’র মতো কালজয়ী সব চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠ দিয়েছেন। তার গাওয়া ‘নিরালা রাতের প্রথম প্রহরে’ ও ‘তোমাকে ভালোবেসে অবশেষে কী পেলাম’-এর মতো আধুনিক ও পল্লিগীতিগুলো আজও শ্রোতাদের হৃদয়ে অমলিন হয়ে আছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে মগবাজার ওয়্যারলেস জামে মসজিদে জানাজা শেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে এই মহীয়সী শিল্পীকে রাষ্ট্রীয় সম্মানে দাফন করা হবে। তার মৃত্যুতে দেশের সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে এক গভীর শূন্যতার সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad