মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার
Led Bottom Ad

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত চক্রের তিন সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৭/০৪/২০২৬ ১৮:৩০:২৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার সদর উপজেলার বাউরবাগ এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার করা হয়েছে।


পুলিশ জানায়, ১৩ এপ্রিল রাত সাড়ে ১০টার দিকে কবরস্থানের কাছে একটি দল অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় স্থানীয়রা টের পেয়ে ধাওয়া করলে ডাকাতরা গুলি ছোড়ে। এতে তাদেরই একজন সদস্য গুলিবিদ্ধ হন এবং পরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়। তার কাছ থেকে একটি পাইপগান ও ২১ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।


ঘটনার পর তদন্তে নামে পুলিশ। আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬ এপ্রিল সিলেট ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত সর্দার রুবেল মিয়া ও আশরাফ হোসেন ওরফে আশরাফুলকে গ্রেপ্তার করা হয়।


পরবর্তীতে তাদের স্বীকারোক্তি অনুযায়ী সদর উপজেলার কামালপুর ইউনিয়নের একটি কলাবাগান থেকে আরও একটি পাইপগান ও একটি ব্যবহৃত কার্তুজের খোসা উদ্ধার করা হয়।


পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের মধ্যে রুবেল মিয়ার বিরুদ্ধে সিলেট অঞ্চলে ডাকাতি সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে। আহত সদস্য বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।


এ ঘটনায় পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad