মাধবপুরে প্রতিমা ভাঙচুর, পদক্ষেপ গ্রহণের দাবি তাহেরির
Led Bottom Ad

মাধবপুরে প্রতিমা ভাঙচুর, পদক্ষেপ গ্রহণের দাবি তাহেরির

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

২৩/০৪/২০২৬ ১১:৪৭:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের উত্তর শাহপুর এলাকায় অবস্থিত শ্রী শ্রী গোপাল মন্দিরে গভীর রাতে দুর্বৃত্তদের হামলার ঘটনায় ৬-৭টি প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) গভীর রাতে একদল দুর্বৃত্ত মন্দিরে প্রবেশ করে সেখানে থাকা প্রতিমাগুলো ভাঙচুর করে পালিয়ে যায়। সকালে বিষয়টি জানতে পেরে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেন এবং দ্রুত দোষীদের শনাক্ত করে শাস্তির দাবি জানান।


এ ঘটনায় বুধবার (২২ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে ইসলামী বক্তা গিয়াসউদ্দিন তাহেরি জড়িতদের বিরুদ্ধে জরুরি ভিত্তিতে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। তিনি বলেন, ধর্মীয় স্থাপনায় এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।


এদিকে, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানা গেছে। পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় সতর্কতা জোরদার করা হয়েছে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad
Led Bottom Ad