কমলগঞ্জে ‘ফুঁ দিয়ে টাকা দ্বিগুণ’ করার প্রলোভন: প্রতারক আটক
Led Bottom Ad

কমলগঞ্জে ‘ফুঁ দিয়ে টাকা দ্বিগুণ’ করার প্রলোভন: প্রতারক আটক

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

২৭/০৪/২০২৬ ১০:২৯:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে ‘বড় পীরের খাদেম’ পরিচয় দিয়ে ও ‘ফুঁ’ দিয়ে টাকা দ্বিগুণ করে দেওয়ার নাম করে প্রতারণার সময় হাবিব মিয়া (৩০) নামে এক প্রতারককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার শমশেরনগর বাজারে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

আটক হাবিব মিয়া কমলগঞ্জ সদর ইউনিয়নের রাসটিলা এলাকার মৃত আছকির মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শমশেরনগর বাজারের সোনালী ব্যাংক শাখা থেকে জরিনা বেগম নামে এক নারী ২৯ হাজার ৯০০ টাকা উত্তোলন করে নিচে নামেন। এসময় দুই ব্যক্তি তাঁর পথরোধ করে নিজেদের অলৌকিক ক্ষমতার অধিকারী বড় পীরের খাদেম হিসেবে পরিচয় দেন। তাঁরা নানা কথার ছলে জরিনা বেগমকে টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রলোভন দেখান এবং ‘ফুঁ’ দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে সব টাকা হাতিয়ে নেন।

টাকা নিয়ে সটকে পড়ার সময় জরিনা বেগম বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করলে বাজারের ব্যবসায়ীরা ও স্থানীয় জনতা ধাওয়া করে হাবিব মিয়াকে ধরে ফেলেন। তবে কৌশলে তাঁর অন্য সহযোগী টাকা নিয়ে পালিয়ে যাওয়ায় ধৃত ব্যক্তির কাছে কোনো অর্থ পাওয়া যায়নি। পরে তাঁকে শমশেরনগর পুলিশ ফাঁড়িতে সোপর্দ করা হয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা একজনকে আটক করে পুলিশে দিয়েছেন। ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে পলাতক সহযোগীকে আটক ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad