চুনারুঘাটে ঝড়ের কবলে সিএনজি উল্টে চালকের মৃত্যু
Led Bottom Ad

চুনারুঘাটে ঝড়ের কবলে সিএনজি উল্টে চালকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, চুনারুঘাট

২৭/০৪/২০২৬ ২২:৫৯:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের চুনারুঘাটে বৈরী আবহাওয়ার মধ্যে ঝড়ের কবলে পড়ে সিএনজিচালিত অটোরিকশা উল্টে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার জারুলিয়া ইছালিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত চালকের নাম ছায়েদ আলী (৩৭)। তিনি চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের ছনখলা গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার মধ্যরাত থেকে হবিগঞ্জ জেলাসহ চুনারুঘাট উপজেলার সর্বত্র ঝোড়ো হাওয়া, বজ্রপাত এবং মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছিল। বৈরী আবহাওয়া সত্ত্বেও জীবিকার তাগিদে অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়েছিলেন ছায়েদ আলী। বিকেলে হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টির তীব্রতা বাড়লে তাঁর অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠান। পরে জেলা সদর হাসপাতালের চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। চালকের এমন অকাল মৃত্যুতে তাঁর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad