ইসরায়েলি ক্লাবের বিরুদ্ধে ক্রীড়া আদালতে ফিলিস্তিনের আপিল
Led Bottom Ad

ইসরায়েলি ক্লাবের বিরুদ্ধে ক্রীড়া আদালতে ফিলিস্তিনের আপিল

প্রথম ডেস্ক

৩০/০৪/২০২৬ ১০:৪৭:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ইসরায়েলি ক্লাবগুলোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার ফিফার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করেছে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ)। অধিকৃত পশ্চিম তীরে গড়ে ওঠা ইসরায়েলি ক্লাবগুলোকে অবৈধ আখ্যা দিয়ে দীর্ঘদিন ধরে ফিফার কাছে অভিযোগ জানিয়ে আসছিল ফিলিস্তিন।

গত মাসে ফিফা এক বিবৃতিতে জানায়, পশ্চিম তীরের আইনি অবস্থান আন্তর্জাতিকভাবে অমীমাংসিত থাকায় সেখানে অবস্থিত ইসরায়েলি ক্লাবগুলোর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। ফিফার এই অবস্থানকে ‘অন্যায্য’ দাবি করে গত ২০ এপ্রিল ক্রীড়া আদালতে আনুষ্ঠানিক আপিল জমা দেয় পিএফএ। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুসান শালাবি বলেন, “১৫ বছর ধরে আলোচনার পরও ফিফা কোনো সিদ্ধান্ত না নেওয়ায় আমাদের সামনে আদালত ছাড়া আর কোনো পথ খোলা ছিল না। আমরা ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।”

সুসান শালাবি বর্তমান পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে আরও জানান, চলমান সংঘাতের ফলে বিশেষ করে গাজা অঞ্চলে ফুটবল অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, “আমরা শত শত ফুটবলারকে হারিয়েছি, যাদের বড় অংশই শিশু। গাজায় এখন ফুটবল বলে কিছু নেই, পেশাদার লিগ কার্যত বন্ধ এবং খেলোয়াড়দের জন্য যেকোনো প্রতিযোগিতা এখন চরম ঝুঁকিপূর্ণ।” ফিফার সিদ্ধান্তের বিরুদ্ধে ফিলিস্তিনের এই আইনি পদক্ষেপ বিশ্ব ক্রীড়াঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad