সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা
Led Bottom Ad

তারেক সভাপতি, উবায়দুল সাধারণ সম্পাদক

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৩/০৫/২০২৬ ১২:৪১:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মো. তারেক মিয়াকে সভাপতি এবং উবায়দুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন নেতৃত্বের নাম প্রকাশ করা হয়।

১০ সদস্যবিশিষ্ট এই আংশিক কমিটিতে গুরুত্বপূর্ণ অন্যান্য পদে স্থান পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি হাবিবুর আলম, সহ-সভাপতি কাজী মেজবা ও মাহবুব আহমেদ। এছাড়াও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে রুবেল কিরণ চৌধুরী এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মনিরুর রহমান পীর শান্ত ও চয়নিকা দেবনাথকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে রাহুল মিয়া এবং প্রচার সম্পাদক হিসেবে মুজিব মিয়া মনোনীত হয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, নবগঠিত এই আংশিক কমিটিকে আগামী ৯০ দিন বা তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে হবে।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পরপরই জেলা শহরসহ বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানিয়ে পোস্ট করছেন তৃণমূলের কর্মীরা। সাধারণ নেতাকর্মীরা আশা প্রকাশ করছেন, নতুন এই নেতৃত্বের হাত ধরে সুনামগঞ্জে ছাত্রদল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে এবং আগামী দিনের রাজপথের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad