জগন্নাথপুরে মাদরাসা ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি
Led Bottom Ad

জগন্নাথপুরে মাদরাসা ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

০৬/০৫/২০২৬ ১১:১৫:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় একটি মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত শিক্ষককে মারধর করেছেন বলে জানা গেছে।


অভিযোগে বলা হয়, উপজেলার আল জান্নাত ইসলামিক এডুকেশন ইনস্টিটিউট কামিল মাদ্রাসার আরবি প্রভাষক শামসুল হুদা উপবৃত্তির প্রলোভন দেখিয়ে এক ছাত্রীকে অনৈতিক প্রস্তাব দেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে তাঁকে গণপিটুনি দেন।


ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে নানা ধরনের বক্তব্য ছড়িয়েছে। বিভিন্ন পক্ষ থেকে শিক্ষকের রাজনৈতিক পরিচয় হিসেবে জামায়াত ইসলামীর নাম উঠে এসেছে।  তবে এ নিয়ে ভিন্ন ভিন্ন দাবি করা হচ্ছে। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।


স্থানীয় সূত্র জানায়, ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী ও তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad