সুনামগঞ্জে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুল ছাত্রীর
Led Bottom Ad

সুনামগঞ্জে ধান শুকাতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল স্কুল ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১০/০৫/২০২৬ ১৮:৫০:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জে বজ্রপাতে আখি আক্তার (১৫) নামের এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের নলোয়ার পাড় গ্রামের জহির উদ্দিনের মেয়ে এবং স্থানীয় হাজী ইয়াকুব উল্লা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।


রবিবার (১০ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের ধানের খলায় রোদে ধান শুকাচ্ছিল আখি। এ সময় হঠাৎ ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি শুরু হয় এবং একই সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হয়। বজ্রপাতে সে গুরুতর আহত হয়।


পরিবারের সদস্যরা দ্রুত তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এল আর রাজু

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad