সুনামগঞ্জে নতুন কুঁড়ি’ স্পোর্টসের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
Led Bottom Ad

সুনামগঞ্জে নতুন কুঁড়ি’ স্পোর্টসের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৩/০৫/২০২৬ ১৯:৪০:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে "নতুন কুড়িঁ স্পোর্টস  ২০২৬" এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -৫ আসনের  সংসদ সদস্য  কলিম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের  সংসদ সদস্য  মোহাম্মদ কয়ছর আহমেদ, সুনামগঞ্জ-৪ আসনের  সংসদ সদস্য  নুরুল ইসলাম, সুনামগঞ্জ-১ আসনের  সংসদ সদস্য  কামরুজ্জামান কামরুল,  জেলা পরিষদ, সুনামগঞ্জের প্রশাসক  মোঃ  মিজানুর রহমান চৌধুরী, সিভিল সার্জন, সুনামগঞ্জ  ডা. জসীম উদ্দীন, উপ-পরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ  অসীম চন্দ্র বনিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলার  জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ মিনহাজুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক সাদিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আব্দুল হামিদ সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির,পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল,এডিশনাল পিপি এডভোকেট শেরেনুর আলী,সুনামগঞ্জ জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য এডভোকেট আব্দুল হক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাদির আহমদ,রেজাউল হক, এডভোকেট মাসুক আলম,আ ত ম মিসবাহ, আকবর আলী, কাজী নাসিম উদ্দিন লালা, আনসার উদ্দিন, জেলা জাসাস আহবায়ক শেরগুল আহমেদ সদস্য সচিব মোনাজ্জির হোসেন সুজন, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশিদ সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েছ, জেলা মহিলা দলের আহবায়ক লুৎফা আনোয়ার সদস্য সচিব এডভোকেট হাফেজা ফেরদৌস লিপন,সুরাইয়া বেগম, শাহানা আলম চৌধুরী, এডভোকেট বাবলী দে, সুনামগঞ্জ সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ লিলু,সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সুনামগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল্লাহ হাসান জুনেদ সদস্য সচিব মুর্শেদ আলম, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ সভাপতি জুয়েল মিয়া, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, রাকিবুল ইসলাম দিলু,জেলা ছাত্রদল সভাপতি মোহাম্মদ তারেক মিয়া সাধারণ সম্পাদক উবায়দুল ইসলাম সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে আমন্ত্রিত অতিথিগণ পুরষ্কার প্রাপ্তদের সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

লতিফুর রহমান রাজু

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad