তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা
Led Bottom Ad

চার পুলিশ সদস্য আহত, আটক ৭

তাহিরপুরে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৪/০৫/২০২৬ ১১:২০:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় কনস্টেবল মিটু মিয়াসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে ৭ যুবককে আটক করা হয়েছে।

বুধবার (১৩ মে) রাত ৮টার দিকে তাহিরপুর সদর ইউনিয়নের উজান তাহিরপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার এসআই মোহাম্মদ আলীর নেতৃত্বে পুলিশের একটি দল উজান তাহিরপুর গ্রামের আশ্রাফুলের দোকানে মাদকবিরোধী অভিযানে যায়। অভিযান চলাকালে একজনকে আটক করা হলে সেখানে উপস্থিত একদল যুবক উত্তেজিত হয়ে ওঠে এবং আটক ব্যক্তিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার খবর পেয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে ২০-২৫ সদস্যের অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় বিশেষ অভিযান চালিয়ে হামলার ঘটনায় জড়িত সন্দেহে ৭ জনকে আটক করা হয়।

তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad