মাধবপুরে পোকার আক্রমণ ও লোডশেডিংয়ে চা শিল্পে ধস
Led Bottom Ad

দিশেহারা বাগান কর্তৃপক্ষ

মাধবপুরে পোকার আক্রমণ ও লোডশেডিংয়ে চা শিল্পে ধস

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

১৪/০৫/২০২৬ ১২:৪৫:১০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বিভিন্ন চা বাগানে 'রেড স্পাইডার' বা লাল মাকড়শা পোকার ভয়াবহ আক্রমণ এবং তীব্র লোডশেডিংয়ের কারণে চা উৎপাদনে চরম সংকট দেখা দিয়েছে। উৎপাদন আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় বাগান মালিক, কর্মকর্তা ও শ্রমিকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন, দ্রুত প্রতিকার না মিললে চলতি মৌসুমে বাগানগুলো বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে।

বাংলাদেশীয় চা সংসদের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, উপজেলার সুরমা চা বাগানসহ বেশ কিছু বাগানে রেড স্পাইডারের আক্রমণ তীব্র হয়েছে। এই পোকা চা গাছের কচি পাতার রস শুষে নেওয়ায় পাতাগুলো লালচে-কালো হয়ে যাচ্ছে এবং নতুন কুঁড়ি গজানো বন্ধ হয়ে গেছে। অন্যদিকে, দিনে-রাতে মাত্র ৫ থেকে ৬ ঘণ্টা বিদ্যুৎ পাওয়ায় কারখানাগুলোতে চা প্রক্রিয়াজাতকরণ কাজ স্থবির হয়ে পড়েছে। সময়মতো প্রক্রিয়াজাত করতে না পারায় প্রতিদিন বিপুল পরিমাণ কাঁচা চা পাতা নষ্ট হচ্ছে। জগদীশপুর চা বাগানের শ্রমিকরা জানান, দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের কারণে কারখানায় তাঁদের দীর্ঘ সময় অলস বসে থাকতে হচ্ছে।

সুরমা চা বাগানের ব্যবস্থাপক বাবুল কুমার সরকার জানান, উৎপাদন কমলেও ২ হাজার ২০০ শ্রমিকের মজুরি ও রেশন বাবদ প্রতি সপ্তাহে প্রায় ৫০ লাখ টাকা খরচ হচ্ছে। উৎপাদন খরচ বাড়লেও বাজারে চায়ের দাম না বাড়ায় এবং এর সাথে রোগবালাই ও বিদ্যুৎ সংকট যোগ হওয়ায় পরিস্থিতি মোকাবিলা করা অসম্ভব হয়ে পড়ছে। বাগান ব্যবস্থাপকরা এই সংকট কাটিয়ে উঠতে সহজ শর্তে ঋণ ও সরকারি বিশেষ সহায়তার দাবি জানিয়েছেন। তেলিয়াপাড়া, বৈকুণ্ঠপুর ও নোয়াপাড়া চা বাগানেও একই চিত্র দেখা গেছে, যেখানে পোকার আক্রমণ আরও বাড়লে পরিস্থিতি ভয়াবহ হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad