মৌলভীবাজারে ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ইয়াবা ও গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে উপজেলার রহিমপুর ইউনিয়নের মিরতিংগা চা-বাগান এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মিরতিংগা চা-বাগান এলাকার বাসিন্দা বীরেন বুনার্জি (৪৩) ও তাঁর স্ত্রী সুভদ্রা বুনার্জি (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ডিবি পুলিশের একটি দল মিরতিংগা চা-বাগানের বাজার টিলা এলাকায় অভিযান চালায়। এ সময় বীরেন বুনার্জির বসতঘরে তল্লাশি করে ২৫টি ইয়াবা ট্যাবলেট, ২০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ১ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির উপপরিদর্শক (এসআই) হীরক চক্রবর্তী।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদীপ্ত শেখর ভট্টাচার্য বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
তাহির আহমদ
মন্তব্য করুন: