তাহিরপুর সীমান্তে ১ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ যুবক আটক
Led Bottom Ad

মোটরসাইকেল জব্দ

তাহিরপুর সীমান্তে ১ হাজার ৮৯০ পিস ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৬/০৫/২০২৬ ১৪:৫৭:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৮৯০ পিস ভারতীয় ইয়াবাসহ মো. সাগর নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বীরেন্দ্রনগর সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক সাগর উপজেলার টেকেরঘাট বড়ছড়া গ্রামের বাসিন্দা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত তাঁর একটি মোটরসাইকেলও জব্দ করেন বিজিবি সদস্যরা।

সুনামগঞ্জ বিজিবি-২৮ ব্যাটালিয়নের অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির এই অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, ২৮ বিজিবির অধীনস্থ বীরেন্দ্রনগর বিওপির একটি চৌকস দল সীমান্ত এলাকায় নিয়মিত টহল দিচ্ছিল। সে সময় মোটরসাইকেলযোগে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আসছিলেন সাগর। তাঁর চলাফেরা ও আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাঁকে থামিয়ে তল্লাশি চালান। পরবর্তীতে তাঁর কাছ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৮৯০টি ভারতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বিজিবি অধিনায়ক আরও জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মাদক ও মোটরসাইকেলসহ তাঁকে তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad