জামালগঞ্জে ১১৫১ অসহায় পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ১নং বেহেলী ইউনিয়নে ১১৫১ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি মানবিক সহায়তার ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। আজ ১৯ মে (মঙ্গলবার) ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সম্পূর্ণ স্বচ্ছতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে মাথাপিছু ১০ কেজি করে এই চাল উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয়।
চাল বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার। বিতরণ কার্যক্রমের সরকারি তদারককারী কর্মকর্তা হিসেবে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার জনাব ইসহাক মিয়া। এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন—ইউপি সদস্য জনাব মোঃ জয়নাল আবেদীন, মোঃ জামাল উদ্দিন, মোঃ সফর উদ্দিন, যীশু তালুকদার, আবুল কাশেম, মানিক লাল দাস, এবং সংরক্ষিত নারী আসনের সদস্যা হাফসা বেগম ও সবিতা রাণী সরকার, উপস্থিত ছিলেন বেহেলী ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা সাইফুজ্জামান উকিল, মোঃ মালিক মিয়া, মোঃ জুলফিকার আলী এবং মোঃ ইসলাম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার বলেন,পবিত্র ঈদুল আজহায় যেন আমার ইউনিয়নের কোনো অসহায় মানুষকে কষ্ট পেতে না হয়, সেজন্য আমরা অত্যন্ত নিখুঁতভাবে প্রকৃত দুঃস্থদের তালিকা তৈরি করে এই চাল বিতরণ করেছি। বেহেলী ইউনিয়নের জনগণ আমার একটি বড় পরিবার। তাদের সুখে, দুঃখে ও যেকোনো সংকটে আমি সবসময় অতীতেও পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো।
ট্যাগ অফিসার ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে কোনো প্রকার বিশৃঙ্খলা ছাড়াই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে চাল বিতরণ সম্পন্ন হওয়ায় সাধারণ উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, উৎসবের আগে এই সরকারি সহায়তা প্রান্তিক মানুষের ঈদ উদযাপনে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।
রকি ইসলাম/এআর
মন্তব্য করুন: