ছাতকে নবাগত ইউএনও’র সাথে উপজেলা কন্ট্রাক্টর এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
Led Bottom Ad

ছাতকে নবাগত ইউএনও’র সাথে উপজেলা কন্ট্রাক্টর এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১৯/০৫/২০২৬ ২১:১১:৫৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে  নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, উপজেলা কন্ট্রাক্টর এসোসিয়েশনের নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসে তারা সাক্ষাৎ করেছেন। 

সৌজন্য সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নবাগত ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, চলমান প্রকল্পের বাস্তবায়ন, নির্মাণ কাজের গুণগত মান ও ঠিকাদারদের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। এসোসিয়েশনের নেতৃবৃন্দ বলেন, উপজেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমরা ইতিবাচক ভূমিকা পালন করবো।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারের  সকল উন্নয়ন কর্মকাণ্ডের গুণগত মান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। সকলের সহযোগিতায় ছাতক উপজেলায় উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় উপজেলা কন্ট্রাক্টর এসোসিয়েশনের সভাপতি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন,সহ-সভাপতি সামছুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস শহীদ বাপন,এটিএম তারেক,তোফায়েল খাঁন বিপন, সহ- সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল সনি সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad