তাহিরপুরে ভূমিসেবা মেলার উদ্বোধন
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে “ভূমিসেবা মেলা-২০২৬” পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। পরে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মেহেদী হাসান মানিক।
আলোচনা সভায় ভূমি সেবা সহজীকরণ, ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জুনাব আলী চেয়ারম্যান, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, নাসরুম, সাংবাদিক রুকন, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মুরাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা জনগণের কাছে আরও সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দিতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ রহমান
মন্তব্য করুন: