ছাতকে ভূমি সেবা মেলা উপলক্ষে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জের ছাতকে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা উপলক্ষে মেলা'র ২য় দিন (২০ মে) বুধবার এক গণ সচেতনতামূলক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ মোজাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। বক্তব্য রাখেন,উপজেলা সাবরেজিস্টার সাইফুল আলম,সেটেলমেন্ট অফিসার আওলাদ হোসেন। সেমিনারে প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মিলন মিয়া, সমবায় কর্মকর্তা কাজী মহসিন সহ উপজেলা ভুমি ও সাবরেজিস্টার অফিসের কর্মকর্তা-কর্মচারী,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, দলিল লিখক সমিতির নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।
সুজন তালুকদার/এআর
মন্তব্য করুন: