তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২
Led Bottom Ad

তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থী নিহত, আহত ২

নিজস্ব প্রতিনিধি,তাহিরপুর

২১/০৫/২০২৬ ১৯:১৩:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহসানুল মিয়া (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই নির্মাণশ্রমিক আহত হয়েছেন।


আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসানুল উপজেলার চন্দ্রপুর গ্রামের মৃত আলী রহমানের ছেলে। সে বাদাঘাট পাবলিক উচ্চবিদ্যালয় থেকে এবার বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কামড়াবন্দ গ্রামে একটি নির্মাণাধীন তিনতলা ভবনের ছাদে রড বসানোর কাজ চলছিল। এ সময় একটি রড অসাবধানতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ কেভি (কিলোভোল্ট) লাইনে স্পর্শ করলে তিনজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই আহসানুলের মৃত্যু হয়।


দুর্ঘটনায় গুরুতর আহত শিমুল মিয়া নামের এক শ্রমিককে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত দেলোয়ার হোসেনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নাজমুল ইসলাম প্রথম সিলেটকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

শামসুল আলম আখঞ্জী/ ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad