দোয়ারাবাজার হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে খামারি নিহত
Led Bottom Ad

দোয়ারাবাজার হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে খামারি নিহত

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

২৩/০৫/২০২৬ ১৫:১০:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুঁড়িগাঁও গ্রামে হাওরে হাঁস রাখতে গিয়ে বজ্রপাতে সফিক মিয়া (৩২) নামে এক হাঁস খামারির মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সফিক মিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সুঁড়িগাঁও গ্রামের বিরাজ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালেও সফিক মিয়া হাওরে হাঁস রাখতে যান। এ সময় হঠাৎ ঝড়ো আবহাওয়ার মধ্যে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. লুৎফুর রহমান বলেন, বজ্রপাতে হাঁস খামারি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের পরিবারের খোঁজখবর নেওয়া হচ্ছে।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত

মাসুদ রানা সোহাগ/এআর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad