পর্তুগাল মহানগর বিএনপির কমিটি গঠন
Led Bottom Ad

সভাপতি সুহেল, সাধারণ সম্পাদক তানভীর

পর্তুগাল মহানগর বিএনপির কমিটি গঠন

প্রথম ডেস্ক

২৪/০৫/২০২৬ ১৪:১৫:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পর্তুগালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মহানগর শাখার ৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শনিবার (২৩ মে) পর্তুগালের একটি অভিজাত রেস্টুরেন্টে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।কমিটিতে সুহেল আহমেদকে সভাপতি, তানভীর তারেককে সাধারণ সম্পাদক এবং জাহেদ তালুকদারকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন—সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রাসেল হোসাইন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন মাহফুজ ইসলাম মুন্না, মেঃ দিলাল আহমদ, শামিম আহমদ, আব্দুর রহিম, আব্দুল ওয়াসিক মুরাদ, ইঞ্জিনিয়ার নিরব, আলীম উদ্দিন, কয়েছ আহমদ বিন আলী, আব্দুর রশিদ পাপু, মোঃ হোসাইন নোমান, আজাদ আহমদ, মোঃ জাভেদ আহমদ, জব্বার হোসেন চৌধুরী রুহান, মোহাম্মদ বরাত, মাসুক আহমদ ও আলী আফছর।

১ম যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে জাকির হোসাইনকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাছুম আহমদ, নোমান আহমদ, তুয়েল মিয়া, হাবিব আহমদ, রাসেল আহমদ, জাবেদ আহমদ, নাজিম তালুকদার ও জনি খান।সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন রাবেল আহমদ, কাওসার আহমদ ও মোঃ মিরাজ হোসেন।১ম সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আব্দুর রহিম মামুনকে। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন হাসান আহমদ, অর্পণ দেবনাথ, সুমন মিয়া ও মামুন আহমদ।

দপ্তর সম্পাদক রিপন আহমদ, যুব বিষয়ক সম্পাদক রফি আহমদ, প্রচার সম্পাদক আলমগীর হাসান ফারুকী, শিক্ষা বিষয়ক সম্পাদক এনাম বাদশা, ক্রীড়া সম্পাদক মুমিত আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক দিলোওয়ার হোসেন, আইন সম্পাদক উজ্জ্বল আহমদ, সাংস্কৃতিক সম্পাদক কাওসার আহমেদ, সমাজসেবা সম্পাদক ফেসকার আলী এবং যোগাযোগ সম্পাদক ফাহিম হোসাইনকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

এছাড়া সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন কবির আহমদ, রাজু মিয়া, জাবের আহমদ, কয়েছ আহমদ, সুমন মিয়া, সিরাজ আহমদ ও মিজান চৌধুরী।

সভায় বক্তারা বলেন, প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে নবগঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও প্রবাসীদের অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad