ছাতকে শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা
Led Bottom Ad

ছাতকে শ্রমিক ইউনিয়ন নির্বাচনের তফসিল ঘোষণা

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৪/০৫/২০২৬ ১৮:২৯:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতকে সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্রঃ (১৬৯৩/৯৩) প্রধান কার্যালয় গোবিন্দগঞ্জ রেলগেইটের আসন্ন ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৬-২০২৯ উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৪ মে) দুপুরে গোবিন্দগঞ্জস্থ সংগঠনের প্রধান কার্যালয়ে সম্ভাব্য প্রার্থী, সাধারণ শ্রমিক ও নেতৃবৃন্দের উপস্থিতিতে এ তফসিল ঘোষণা করা হয়।

সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন নির্বাচন উপ-পরিষদের প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ ও স্থানীয় মুরুব্বিয়ানদের সম্মতিক্রমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন তিনি।

এসময় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম, ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক শিক্ষক ফজলুল করিম বকুল, বিশিষ্ট মুরুব্বি আবুল লেইছ মোহাম্মদ কাহার, বিএনপি নেতা সাদিকুর রহমান সাদিকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার আশরাফুল হক এনাম, রুবেল আহমদ ও আজাদ মিয়া। এছাড়াও বর্তমান সভাপতি সোহেল আহমদ, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন,সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভায় আরও উপস্থিত ছিলেন লালু মিয়া, ইলিয়াস মিয়া, রুকন আহমদ, ফরিদ মিয়া, জমসেদ আলী, নৌসাদ আলী, মোহাম্মদ শাহজাহান, ইকবাল হোসেন, খালেদ মিয়া, সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম, সহ-সভাপতি জায়েদ, কোষাধ্যক্ষ রাসেল আহমদ, প্রচার সম্পাদক ওয়াতির আলী, বিরহাম মিয়া, সুনু মিয়া, আব্দুল খালিক, সামু মিয়া, সিরাজ মিয়া, ইমাম উদ্দিন, ফখর আহমদ, মিদুল মিয়া, মেশাহিদ আলীসহ সকল উপশাখার শ্রমিক নেতৃবৃন্দ ও সম্ভাব্য প্রার্থীরা।

ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩ জুন মনোনয়ন ফরম সংগ্রহ, ৪ জুন মনোনয়নপত্র জমা, ৫ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বাছাই অনুষ্ঠিত হবে। ৬ জুন বাতিলকৃত প্রার্থীরা দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লিখিত আপিল করতে পারবেন এবং একই দিন বিকেল ৫টায় শুনানি অনুষ্ঠিত হবে।

এছাড়া ৭ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার ও বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৮ জুন দুপুর ১২টায় প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আগামী ২৭ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে ছায়েমা শাদী মহল, তানজিনা কমিউনিটি সেন্টার ও মাহবুব কমিউনিটি সেন্টার।

তফসিল ঘোষণা পূর্ব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহকারী নির্বাচন কমিশনার লাল মিয়া লালা।

সুজন তালুকদার/এআর

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad