সুনামগঞ্জ জেলা কারাগারে বন্দীদের মাঝে বস্ত্র বিতরণ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সুনামগঞ্জ জেলা কারাগারের থাকা ১৩০ জন পূরুষ ও নারী বন্দীদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।
২৪ মে রবিবার বিকালে সুনামগঞ্জ জেলা কারাগারেস থাকা ১০০ জন পুরুষ বন্দীকে লুঙ্গি ও ৩০ জন নারী বন্দীকে শাড়ি দেওয়া হয়। সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে কারাগারের ভেতরে বন্দীদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়।
সুনামগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মাইন উদ্দিন ভূইয়ার সভাপতিত্ব ও জেলার শাহনাজ বেগমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বন্দীদের মাঝে শাড়ি ও লুঙ্গী বিতরণ করেন সুনামগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মিনহাজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, পিপি এডভোকেট মল্লিক মঈনুদ্দিন সোহেল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক নিবাস চন্দ দাস ও সর্ব প্রধান কারারক্ষী আব্দুল মোন্নাফ ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেছেন আইন সবার জন্য সমান।কাজেই কারাগারে যারা বিভিন্ন অপরাধের মামলায় রয়েছেন তারা নিশ্চয়ই জীবনকে পরিশুদ্ধ করে সুস্হ ও স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
লতিফুর রহমান রাজু/এআর
মন্তব্য করুন: