ছাতকে পিকআপ-সিএনজি সংঘর্ষে নারীসহ আহত ৬, আশঙ্কাজনক ৫ জন
Led Bottom Ad

ছাতকে পিকআপ-সিএনজি সংঘর্ষে নারীসহ আহত ৬, আশঙ্কাজনক ৫ জন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৫/০৫/২০২৬ ২৩:২১:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতকে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। সোমবার রাত আটটার দিকে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের পেপারমিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি একজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


গুরুতর আহত ব্যক্তিরা হলেন—অটোরিকশাচালক বাবুল সরকার (৩৫), যাত্রী তেরাব আলী (৬০), তারেক (৩০), রহিম উদ্দিন (৩২) ও আনুমানিক ৩৫ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারী।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে সিলেটগামী একটি দ্রুতগতির পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ছাতকগামী একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং চালকসহ ছয়জন আহত হন। স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক অটোরিকশাচালকসহ পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।


ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম সিলেটকে বলেন, দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad