তাহিরপুরে ২১ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি নিখোঁজ পর্যটক তামিমের

তাহিরপুরে ২১ ঘণ্টা পেরিয়েও সন্ধান মেলেনি নিখোঁজ পর্যটক তামিমের

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

৩১/০৫/২০২৬ ১২:৩১:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে পর্যটকবাহী নৌযান থেকে পড়ে তামিম (১৫) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার ২১ ঘণ্টা পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের ব্যাপক তল্লাশি সত্ত্বেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শনিবার (৩০ মে) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের শ্রীপুর বাজার সংলগ্ন পাটলাই নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ তামিম সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার গোল্লা গ্রামের মজিবুর রহমানের ছেলে।

জানা যায়, ‘মা-বাবার দোয়া’ নামের একটি পর্যটনবাহী নৌযানে ৬৭ সদস্যের একটি দল নীলাদ্রি লেক ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে ছিল। এ সময় অসাবধানতাবশত তামিম নৌযান থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল পাঠানো হয়। উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় অভিযান পরিচালনা করলেও এখন পর্যন্ত নিখোঁজ তামিমের সন্ধান পাওয়া যায়নি।

উপজেলা ফায়ার সার্ভিসের ৫ সদস্যের একটি ডুবুরি দল প্রায় ৬ ঘণ্টা উদ্ধার অভিযান পরিচালনা করে। তবে সন্ধ্যা নেমে আসায় অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সাব-অফিসার ফরিদ মিয়া বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। প্রায় ৬ ঘণ্টা অভিযান চালিয়েও তামিমের কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা হয়ে যাওয়ায় আপাতত অভিযান বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে আবার উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে।”

উদ্ধার অভিযানে সার্বিক সহযোগিতা করছেন উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, সাবেক চেয়ারম্যান খসরুল আলম, ইউনিয়ন বিএনপির সভাপতি মোশাহিদ আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

শামছুল আলম আখঞ্জী/এআর

মন্তব্য করুন: