সুনামগঞ্জে জাসাসের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সুনামগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদের সভাপতিত্বে এবং সেলিম আহমেদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সুনামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য (স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, আহ্বায়ক কমিটির সদস্য মঈন উদ্দিন মল্লিক সোহেল, নাদির আহমেদ, সেলিম উদ্দিন আহমেদ ও রেজাউল হক এবং জেলা বিএনপির সদস্য ও জেলা যুবদলের সাবেক সভাপতি আবুল মনসুর মোহাম্মদ শওকত।
সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কালজয়ী আদর্শ, দূরদর্শী রাষ্ট্রনায়কসুলভ নেতৃত্ব এবং স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
তারা বলেন,শহীদ জিয়া ছিলেন কেবল বাংলাদেশের মহান নেতা নন, বরং সমগ্র মুসলিম বিশ্বের একজন উদীয়মান ও দূরদর্শী নেতা। মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে তিনি ঐতিহাসিক ভূমিকা পালন করেছিলেন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠানে তৃণমূল জাসাস নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা জাসাসের সৈয়দ আহমেদ, দিরাই উপজেলা জাসাসের আহ্বায়ক সৈদুর রহমান তালুকদার এবং তাহিরপুর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. মোশারফ হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব মুনাজির হোসেন সুজন, যুগ্ম আহ্বায়ক মানিক উল্লাহ, সুলেমান কবির, সদস্য তৌহিদ চৌধুরী প্রদীপ, সাইদুর রহমান তালুকদারসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জাসাস ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ ও সমৃদ্ধি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক প্রভাষক মানিক উল্লাহ।
প্রীতম দাস/এআর
মন্তব্য করুন: