ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ক্রীড়া সংগঠক শাহেদ মিয়ার দাফন সম্পন্ন

ছাতকে সড়ক দুর্ঘটনায় নিহত ক্রীড়া সংগঠক শাহেদ মিয়ার দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০১/০৬/২০২৬ ২১:৪৪:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক শহরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সামাজিক ব্যক্তিত্ব ও ব্যবসায়ী মো. সাইফুর রহমান শাহেদ মিয়া (৪০)-এর দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (১ জুন) বাদ আসর বৌলা শাহী ঈদগাহ মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয় পঞ্চায়েতি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

জানাজার নামাজে ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকার সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।


উল্লেখ্য, রোববার বিকেলে ছাতক শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন মো. সাইফুর রহমান শাহেদ মিয়া। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে সিলেট নগরীর একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


মরহুম সাইফুর রহমান শাহেদ মিয়া ছাতক পৌর শহরের বৌলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মরহুম মুসলিম আলীর পুত্র ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সুজন তালুকদার/ ডি আর ডি

মন্তব্য করুন: