জগন্নাথপুরে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু

জগন্নাথপুরে বিদ্যুৎপৃষ্টে বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, জগন্নাথপুর

০২/০৬/২০২৬ ১৯:১০:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের জগন্নাথপুরে চার্জ থেকে গাড়ি খোলতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে লালু মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।


মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত লালু মিয়া ওই গ্রামের মৃত জাহিদ মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে ওই বৃদ্ধ লালু মিয়া তার ছেলের ব্যাটারি চালিত ইজিবাইক (টমটম) গাড়িটি চার্জ থেকে খুলতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে ঘটনাস্থল মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।


বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম প্রথম সিলেটকে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad