দোয়ারায় চিলাই নদীতে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসনের ব্যারিকেড

দোয়ারায় চিলাই নদীতে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে প্রশাসনের ব্যারিকেড

নিজস্ব প্রতিনিধি, দোয়ারাবাজার

০৪/০৬/২০২৬ ২২:০৮:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার চিলাই নদীতে অবৈধ বালু উত্তোলন প্রতিরোধে ব্যারিকেড স্থাপন করেছে উপজেলা প্রশাসন। দীর্ঘদিন ধরে নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।


প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি নদীভাঙন ও পরিবেশগত ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছিল। এ অবস্থায় নদীপথে বালুবাহী যানবাহন ও ড্রেজার চলাচল নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ স্থানে ব্যারিকেড স্থাপন করা হয়েছে।


এদিকে প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অবৈধ বালু উত্তোলনের কারণে নদীতীরবর্তী এলাকার কৃষিজমি, বসতবাড়ি ও সড়ক ঝুঁকির মুখে পড়ছিল। ব্যারিকেড স্থাপনের ফলে অবৈধ কর্মকাণ্ড বন্ধ হবে এবং নদী ও পরিবেশ রক্ষা পাবে বলে আশা প্রকাশ করেন তারা।


দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ বলেন, “ইজারাবিহীন চিলাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”


তিনি আরও বলেন, প্রশাসনের নির্মিত ব্যারিকেডটি যাতে কার্যকর ভূমিকা রাখতে পারে, সে জন্য স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা প্রয়োজন। চিলাই নদীকে অবৈধ বালু উত্তোলনমুক্ত রাখতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মাসুদ রানা সোহাগ /মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad