সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদর হতে ছাতক বাইপাস চত্বর এবং ছাতক বাইপাস চত্বর হতে দোয়ারাবাজার রোডে সিএনজি চালিত অটোরিকশার ন্যায্য ভাড়া নির্ধারণ, চালকদের কর্তৃক যাত্রী হয়রানি ও হেনস্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত ভাড়া তালিকা প্রণয়নের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় মানবাধিকার সোসাইটি দোয়ারাবাজার উপজেলা শাখার পক্ষ থেকে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ’র নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়। আবেদনপত্র গ্রহণ করে ইউএনও যাত্রী হয়রানি বন্ধে এবং জনস্বার্থে দ্রুত বিহিত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেছেন।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জাতীয় মানবাধিকার সোসাইটির দোয়ারাবাজার উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো: আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ এমরাজ, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাহমুদুর রহমান রাসেল, রিয়াজ উদ্দিনসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন: