ছৈলা আফজালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন আতাউর রহমান এমরান
তৃণমূলের দোরগোড়ায় কড়া নাড়তে থাকা আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার ঐতিহ্যবাহী ৫ নং ছৈলা আফজালাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ও জোরালো ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা বিএনপির জনপ্রিয় সহ-সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এমরান; আজ শনিবার (৬ জুন) সকাল ১১টায় নিজ গ্রাম শিবনগরে আয়োজিত সর্বস্তরের গ্রামবাসীর এক বিশাল ও স্বতঃস্ফূর্ত মতবিনিময় সভায় তিনি আনুষ্ঠানিকভাবে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করেন। সভায় উপস্থিত নিজ গ্রামবাসীর অভূতপূর্ব ভালোবাসা, গণজোয়ার ও ব্যাপক করতালির মাধ্যমে শতভাগ নৈতিক সমর্থন লাভ করার পর পরই তিনি এই নির্বাচনী লড়াইয়ের ঘোষণা দেন, যা মুহূর্তের মধ্যে পুরো ছৈলা আফজালাবাদ ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এলাকার প্রবীণ ও সর্বজনশ্রদ্ধেয় মুরুব্বি হাজী সমর আলীর গাম্ভীর্যপূর্ণ সভাপতিত্বে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও নেতৃত্ব পরিবর্তন নিয়ে গ্রামের তরুণ যুবক, ছাত্রসমাজ এবং মুরুব্বিয়ানগণ একের পর এক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন; এ সময় মঞ্চে ও সভাস্থলে আতাউর রহমান এমরানের সাথে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন— প্রবীণ মুরুব্বি শুকুর আলী, মনির উদ্দিন, শরিয়ত আলী, শাহাজ আলী, লালু মিয়া, রনঞ্জিত দাস, কাঞ্চান বাবু, পরেশ বাবু, নজই মিয়া, শাহাবুদ্দিন, বিরাম উদ্দিন, নাজিম আলী, দিদার আলম (ইউপি মেম্বার), জাহাঙ্গীর আলম, আব্দুস শহীদ কালা, জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ছাতক উপজেলা ছাত্রদলের সুযোগ্য আহ্বায়ক মাহবুব আহমেদ, মনির উদ্দিন, মঈদ উদ্দিন, সায়েক আলী, মছব্বির আলী, আজর আলী, সালেহ আহমদ, কয়ছর আহমদ, খলিলুর রহমান, রাজন মিয়া, বাহাউদ্দিন, ইমরান হোসেন, লিকছন মিয়া, লিপন মিয়া, বুলন, সুহেল, নুরুজ্জামান, মুজিবুর রহমান, শাহিন মিয়া, সারু মিয়া, রাজন মিয়া, নুর ইসলাম, নুর মিয়া, দবির উদ্দিন, নাছির উদ্দিন, ওজুদ আলম, ছয়ফুল আলম, জমির উদ্দিন, সুমন মিয়া, আবদাল, নাজমুল, রিপন মিয়া, আনোয়ার হোসেন, জুবায়ের আহমদ, জাহির আলী, লিটু মিয়া এবং জাহেদ মিয়াসহ শিবনগর গ্রাম ও আশপাশের বিভিন্ন পাড়া-মহল্লা থেকে আগত সর্বস্তরের সাধারণ ক্রেতা ও ভোটার সমাজ।
পৈতৃক ভিটেমাটি ও নিজ গ্রামবাসীর এমন আনুষ্ঠানিক, আবেগঘন ও অভূতপূর্ব সমর্থন পেয়ে আবেগাপ্লুত চেয়ারম্যান পদপ্রার্থী আতাউর রহমান এমরান তাঁর বক্তব্যে উপস্থিত সকল মুরুব্বি ও যুবসমাজের প্রতি গভীর কৃতজ্ঞতা ও বিনম্র সালাম প্রকাশ করে বলেন, “ব্যক্তিগত কোনো ক্ষমতার লোভ বা মোহের জন্য নয়, বরং এই অবহেলিত ও নদী ভাঙনকবলিত ছৈলা আফজালাবাদ ইউনিয়নবাসীর মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও তাঁদের সার্বিক সেবা করার পবিত্র লক্ষ্য নিয়েই আমি এবার সরাসরি নির্বাচনী মাঠে নামতে চাই; আমার দৃঢ় বিশ্বাস ইউনিয়নের সর্বস্তরের আপামর জনগণ আমার অতীত রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড বিবেচনা করে আমাকে পূর্ণ সমর্থন জানাবে এবং আসন্ন ব্যালট যুদ্ধে বিপুল ভোটে বিজয়ী করে তাদের মূল্যবান খেদমত করার একটি সুযোগ দেবে।” মতবিনিময় সভা শেষে স্থানীয় সংবাদকর্মীদের এক তীক্ষ্ণ ও রাজনৈতিক প্রশ্নের জবাবে রাজপথের এই লড়াকু নেতা অত্যন্ত দৃঢ়তার সাথে বলেন, “ছাত্ররাজনীতির শুরু থেকে আজ পর্যন্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি অসংখ্য রাজনৈতিক হামলা, নির্যাতন ও একের পর এক মিথ্যা মামলায় জর্জরিত হয়েও জীবন বাজি রেখে জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা হাতে মাঠের রাজনীতিতে টিকে আছি; যদি আসন্ন নির্বাচন দলীয় প্রতীকে ও গণতান্ত্রিক পরিবেশে অনুষ্ঠিত হয়, তবে আমি শতভাগ আশাবাদী যে আমার দলের হাইকমান্ড ও স্থানীয় নেতৃবৃন্দ আমার দীর্ঘদিনের ত্যাগ ও রাজপথের অবদান মূল্যায়ন করে আমাকেই দলীয় মনোনয়ন ও ধানের শীষের প্রতীক দিয়ে সমর্থন করবে।” মেগা এই নির্বাচনী মতবিনিময় সভা শেষে উপস্থিত হাজারও গ্রামবাসী সমস্বরে আতাউর রহমান এমরানের সৎ ও যোগ্য প্রার্থিতার প্রতি করতালির মাধ্যমে প্রকাশ্য সমর্থন ব্যক্ত করেন এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে গিয়ে তাঁর পক্ষে নিরলসভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা ও কাজ করার দৃঢ় প্রত্যয় ও শপথ ব্যক্ত করেন।
সুজন তালুকদার/এআর
মন্তব্য করুন: