৬ দফা দাবি না মানলে মঙ্গলবার থেকে সুমেক-এ ‘একাডেমিক শাটডাউন’

৬ দফা দাবি না মানলে মঙ্গলবার থেকে সুমেক-এ ‘একাডেমিক শাটডাউন’

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

০৮/০৬/২০২৬ ১৬:১৩:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

চিকিৎসকদের পেশাগত মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন ও চিকিৎসা ব্যবস্থার শৃঙ্খলার স্বার্থে ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের (সুমেক) শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার (৯ জুন) সকাল ১১টায় মেডিকেল কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তব্য দেন মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ, তোফায়েল আহমদ; দ্বিতীয় ব্যাচের মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম; চতুর্থ ব্যাচের তানভীর হোসেন এবং ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী শীর্ষেন্দু বিশ্বাস প্রমুখ।


শিক্ষার্থীদের ঘোষিত ৬ দফা দাবিগুলো হলো: ১. স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক গত ১৯ মে জারিকৃত এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত ৪৮ ঘণ্টার মধ্যে বাতিল করে নতুন নির্দেশনা জারি করতে হবে। ২. বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর করতে হবে। ৩. স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন এবং এর আওতায় দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার নিশ্চিত করতে হবে। ৪. ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০ হাজার টাকায় উন্নীতকরণসহ বেসরকারি চিকিৎসকদের জন্য সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। ৫. বিএমডিসি ২০২৩ অধ্যাদেশের খসড়া আইনে রূপান্তর করে ভুয়া ও অবৈধ চিকিৎসকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে হবে ও ৬. বিসিপিএস এবং সব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ ১ হাজার টাকা নির্ধারণ করতে হবে।


সমাবেশে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে এসব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। তাঁরা ঘোষণা দেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রথম থেকে পঞ্চম বর্ষের শিক্ষার্থীরা আগামীকাল মঙ্গলবার (০৯ জুন) থেকে প্রতিদিন সকাল ১১টার পর সব ধরনের একাডেমিক কার্যক্রম বর্জন বা ‘কমপ্লিট একাডেমিক শাটডাউন’ কর্মসূচি পালন করবেন।

প্রীতম দাস/ ডি আর ডি

মন্তব্য করুন: