ছাতকে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত: ঘরে ঘরে যাচ্ছে ভ্রাম্যমাণ গাড়ি

ছাতকে বর্জ্য ব্যবস্থাপনায় নতুন দিগন্ত: ঘরে ঘরে যাচ্ছে ভ্রাম্যমাণ গাড়ি

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৮/০৬/২০২৬ ১৭:৫৮:৪০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরী গড়ার প্রত্যয়ে এক অনন্য মাইলফলক স্পর্শ করল ছাতক পৌরসভা। শহরের দীর্ঘদিনের বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানে এবং নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে এবার ঘরে ঘরে গিয়ে বর্জ্য সংগ্রহের এক আধুনিক ও ভ্রাম্যমাণ উদ্যোগ চালু করা হয়েছে।


আজ সোমবার (৮ জুন) বিকেলে এক উদ্দীপনামূলক পরিবেশের মধ্য দিয়ে পৌরসভার এই বিশেষ ‘ভ্রাম্যমাণ বর্জ্য সংগ্রহকারী গাড়ি’র কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহি উদ্দিন এই মহতি ও অনুকরণীয় কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অধ্যাপক হরিদাস রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


পৌরসভা কর্তৃপক্ষ জানায়, নাগরিকদের দোরগোড়া থেকে ময়লা-আবর্জনা মুক্ত করে একটি পরিচ্ছন্ন ছাতক গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এখন থেকে নির্ধারিত সময়ে ভ্রাম্যমাণ গাড়িটি শহরের প্রতিটি এলাকায় ঘুরে ঘুরে গৃহস্থালির বর্জ্য সংগ্রহ করবে। এর ফলে যত্রতত্র ময়লা ফেলার সংস্কৃতি যেমন বন্ধ হবে, তেমনি সুরমা নদীপারের এই ঐতিহ্যবাহী শহরটি নতুন এক পরিচ্ছন্ন রূপ ফিরে পাবে।


অনুষ্ঠানে বক্তারা বলেন, কেবল সরকারি উদ্যোগ নয়, নাগরিকের সচেতনতাই পারে একটি শহরকে সুন্দর রাখতে। এই ভ্রাম্যমাণ গাড়ি শুধু বর্জ্যই সংগ্রহ করবে না, বরং প্রতিটি পরিবারকে পরিবেশ সচেতন হতে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করবে। ছাতককে একটি আদর্শ ও দৃষ্টিনন্দন পৌরসভা হিসেবে গড়ে তুলতে এই আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আগামী দিনে এক ঐতিহাসিক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

সুজন তালুকদার/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন: