ছাতক পৌরসভায় ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে ভ্রাম্যমাণ গাড়ি সেবা চালু

ছাতক পৌরসভায় ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে ভ্রাম্যমাণ গাড়ি সেবা চালু

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৮/০৬/২০২৬ ২২:০৫:২৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক পৌরসভার উদ্যোগে ঘরে ঘরে গৃহস্থালির বর্জ্য সংগ্রহের লক্ষ্যে ভ্রাম্যমাণ বর্জ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের আওতায় প্রতিদিন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিশেষ ভ্রাম্যমাণ গাড়ির মাধ্যমে বাসা-বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবেন।


৮ জুন সোমবার বিকেলে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ মহি উদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, ছাতক ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক হরিদাস রায়, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ছাতক মধ্যবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আব্দুল হাই কালা মিয়া, ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ব্যবসায়ী জগলু মিয়া, কালীদাস পোদ্দার, পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়, সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, উপ-সহকারী প্রকৌশলী দ্বিজেন্দ্র কুমার দাস, কনজারভেন্সি সুপারভাইজার সুব্রত হালদার, বিজয় পালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা।


পৌরসভা কর্তৃপক্ষ জানায়, নতুন এই উদ্যোগের মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে নিয়মিত গৃহস্থালির বর্জ্য সংগ্রহ করা হবে। এতে শহর পরিচ্ছন্ন রাখা, পরিবেশ দূষণ রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

সুজন তালুকদার/ ডি আর ডি

মন্তব্য করুন: